শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
লালমনিরহাটের কালীগঞ্জে ফার্মেসি পরিচালনায় এম আর পি বাস্তবায়ন ও এন্টিবায়োটিক ওষুধ ব্যবহারের উপর উপজেলার বিভিন্ন ফার্মেসি মালিকদের নিয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় কাকিনা উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক( ড্রাগ সুপার) মো. হাফিজুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক এ.এস.এম মাসুদ-উদ-দৌলা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম মাসুদ-উদ-দৌলা বলেন, ওষুধ বিক্রয় শুধু ব্যবসা নয়, এটি একটি সেবামূলক কাজ। এ কাজটিকে সমাজের প্রতিটি মানুষই সম্মানের সঙ্গে দেখেন। সম্মান ধরে রাখতে হলে অবশ্যই সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। সেই সঙ্গে অবশ্যই ড্রাগ লাইসেন্স নবায়ন, এন্টিবায়োটিক রেজিস্ট্রার, ট্রেড লাইসেন্স, প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট থাকতে হবে।