শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

কালীগঞ্জে ফার্মেসি পরিচালনায় এম আর পি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্টিত

রিপোর্টারের নাম : / ৫৬ টাইম ভিউ :
আপডেটের সময় : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

লালমনিরহাটের কালীগঞ্জে ফার্মেসি পরিচালনায় এম আর পি বাস্তবায়ন ও এন্টিবায়োটিক ওষুধ ব্যবহারের উপর উপজেলার বিভিন্ন ফার্মেসি মালিকদের নিয়ে ওষুধ প্রশাসনের আয়োজনে সভা অনুষ্টিত  হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় কাকিনা উত্তর বাংলা কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওষুধ তত্ত্বাবধায়ক( ড্রাগ সুপার) মো. হাফিজুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক এ.এস.এম মাসুদ-উদ-দৌলা।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালীগঞ্জ উপজেলা শাখা সাধারণ সম্পাদক, শফিকুল ইসলাম শফি, জহুরল ইসলাম, মোনাব্বার হোসেন, আমিনুর ইসলাম বুলু সহ উপজেলার শতাধিক ফার্মেসী মালিক উপস্থিত থেকে বক্তব্য রাখে

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম মাসুদ-উদ-দৌলা বলেন, ওষুধ বিক্রয় শুধু ব্যবসা নয়, এটি একটি সেবামূলক কাজ। এ কাজটিকে সমাজের প্রতিটি মানুষই সম্মানের সঙ্গে দেখেন। সম্মান ধরে রাখতে হলে অবশ্যই সততা ও নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করতে হবে। সেই সঙ্গে অবশ্যই ড্রাগ লাইসেন্স নবায়ন, এন্টিবায়োটিক রেজিস্ট্রার, ট্রেড লাইসেন্স, প্রশিক্ষণপ্রাপ্ত ফার্মাসিস্ট থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *