শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সেপ্টেম্বরে মাসে সড়কে ৪৭৬ প্রাণহানি

রিপোর্টারের নাম : / ৪৮ টাইম ভিউ :
আপডেটের সময় : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

দেশে গত সেপ্টেম্বর মাসে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জন নিহত এবং ৭৯৪ জন আহত হয়েছেন। এ ছাড়া ২৩টি রেলপথ দুর্ঘটনায় ২৪ জন এবং ৯টি নৌ দুর্ঘটনায় ৭৮ জন মারা গেছেন।

সোমবার (৩ অক্টোবর) এসব তথ্য জানায় বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেলের খবরের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করে সংগঠনটি।

তবে সেপ্টেম্বরের আগের মাস আগস্টের তুলনায় সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমেছে। গত আগস্টে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছিলেন। এ ছাড়া গত জুলাইয়ে ৬৩২টি দুর্ঘটনায় রেকর্ড ৭৩৯ জনের প্রাণ যায় সড়কে।

আগের মাসগুলোর মতো সেপ্টেম্বরেও হতাহতের প্রধান কারণ মোটরসাইকেল। গত মাসে ১৮২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৯ জন, যা মোট নিহতের সাড়ে ৩৫ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৪ দশমিক ৭১ শতাংশ। আগস্টে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭২ জনের প্রাণ যায়।

সেপ্টেম্বরে নিহতদের মধ্যে ১০৩ জন পথচারী, যানবাহনের চালক ও সহকারী ৬৩ জন, শিক্ষার্থী ৬২ জন। দুর্ঘটনায় নিহতদের ৮০ দশমিক ৬৭ শতাংশ ১৯ থেকে ৬৫ বছর বয়সি অর্থাৎ কর্মক্ষম ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *