বৃষ্টিতে তুমি আমি
কবি মো:আকাশ উজ্জামান শেখ।
ও গো শুনছো কত দিন বৃষ্টিতে ভিজিনা
তুমি আর আমি এক সাথে বৃষ্টি দেখিনা।
আজ দেখো ঐ আকাশের দিকে তাকিয়ে
দেখো বৃষ্টি এসেছে ঝাপিয়ে ।
চলোনা দুজন ভিজি বৃষ্টিতে
তার পর আসুকনা জ্বর ভালোই হবে।
মোদের ভালোবাসা বাড়বে
তুমি ভিজবে মোর হাতটি ধরে।
তোমার কালো কেশ হতে পানি ঝরবে
মনে হবে যেন ঝরণা হতে জল নামছে
এসোনা ভিজি দুজনে
এই বৃষ্টি ঝরা বিকালে।