শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

নড়াইলে এসএসসি পরীক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলা

রিপোর্টারের নাম : / ৫৪ টাইম ভিউ :
আপডেটের সময় : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

খালিদ হোসেন,নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে জিহাদ মোল্যা নামে এক এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত জিহাদ মোল্যা নড়াইলের মাছিমদিয়া গ্রামের মো.ইবাদুল মোল্যার ছেলে। সে আউড়িয়ার এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে।
আহতের স্বজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষা দিতে যান জিহাদ। পরিক্ষা শেষে বের হলে স্কুল গেটের সামনেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে সহপাঠিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এর আগে এসএসসি পরিক্ষার দ্বিতীয় দিন অন্য স্কুলের কয়েকজন শিক্ষার্থীদের সাথে স্কুলের ভিতরে ঢোকা নিয়ে ধাক্কাধাক্কি ও বাকবিতন্ডতা হয়। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পরিবারের লোকজন।
এ বিষয়ে, নড়াইল সদর থানার কর্তব্যরত ডিউটি অফিসার বলেন, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, যশোর বোর্ডের প্রশ্নপত্র ফাস হওয়ার কারণে বাতিল হওয়া বাংলা-২ পত্র এমসিকিউ পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *