শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

কালিগঞ্জের কৃষ্ণনগরে গ্রাহকদের মাঝে চেক ও পুরস্কার বিতরণ করেন পপুলার লাইফ।

রিপোর্টারের নাম : / ৫১ টাইম ভিউ :
আপডেটের সময় : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

মোঃ আলাউদ্দীন কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ
উপজেলার কৃষ্ণনগর শাখার পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর আল আমিন বীমা প্রকল্পের গ্রাহকদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার ও মেয়াদ উতীর্ণ গ্রাহকদের চেক হস্তান্তর করা হয়েছে।
শনিবার(১ অক্টোবর) সকাল ১১  টায় ৬৮ নং কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আল আমিন বীমা প্রকল্পের কৃষ্ণনগর শাখা ব্যবস্থাপক আব্দুল মাজিদের সভাপতিত্বে আনন্দ ঘণ পরিবেশে মেয়াদ উত্তীর্ণ ১৫ জন গ্রাহকের মধ্য প্রায় ৩ লক্ষ টাকার চেক এবং ১৬০ জন গ্রাহদের প্রত্যেক কে র‍্যাফেল ড্র এর মাধ্যমে ফ্রিজ, সেলাই মেশিন, রাইস কুকার সহ বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলামিন বীমা প্রকল্পের বিভাগীয় প্রধান  মোঃ সাইফুল ইসলাম রুবেল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের সাথে মত বিনিময় শেষে চেক হস্তান্তর ও পুরস্কার বিতরণে অংশ নেন।
অনুষ্ঠান টিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পটির জেনারেল ম্যানেজার মোঃ মিজানুর রহমান ও কৃষ্ণনগর প্রেসক্লাবের সভাপতি মাস্টার আফজাল হোসেন।
এছাড়া অনুষ্ঠান টিতে সাংবাদিক, সুধীজন সহ বীমা প্রকল্পটির বিভিন্ন পর্যায়ের গ্রাহক সহ জনসাধারণ উপস্তিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *