বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার ইতোমধ্যে দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, মানুষ রাজপথে নেমে গেছে এবং সরকারের পায়ের তলায় মাটি নেই। কাজেই হামলা ছাড়া আর কোনো অস্ত্রও তাদের কাছে নেই।
গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা এ জাতির অনেক সর্বনাশ করেছেন। বিরোধী দলের সমাবেশ লাঠিসোটা, রামদা দিয়ে হামলা করে ঠেকাতে চাচ্ছেন। এই মুহূর্তেই সরকারকে পদত্যাগ করতে হবে। ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে এই সরকারের পতন ঘটাতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।









