শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ঢাকা জেলার ধামরাই উপজেলায় মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে গত শনিবার ও রবিবার দুই দিন ব্যাপী অভিযান পরিচালনা করেছে ঢাকা জেলা প্রশাসনের নিবাহী ম্যাজিস্ট্রেট মো: মঈনুল হক।
ইটভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অবৈধভাবে ইটভাটা চালানোর অপরাধে ০২টি ইটভাটার চিমনি ভেংগে দেয়া হয় এবং আরেকটি ইটভাটার কাগজপত্রের মেয়াদ না থাকায় মালিককে ০৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।
দুইদিন ব্যাপী পরিচালিত হওয়া অভিযানে প্রথম দিন নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈনুল হক এবং ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।
২য়দিনের অভিযানে ০৩টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেয়া হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
এ সময় তিনি বলেন, হাইকোর্টের নির্দেশে পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালানো হয়েছে। অবৈধ ইটভাটার কার্যক্রমের বিরুদ্ধে জেলা প্রশাসন, ঢাকা এবং উপজেলা প্রশাসন, ধামরাই এর যৌথ অভিযান অব্যাহত থাকবে।