শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ পৌরসভায় শপথ নিলেন সদর পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও কাউন্সিলরগণ। আজ রোববার সকাল ১০টায় শফথ বাক্য পাঠ করান খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী । এসময় উপস্থিত ছিলেন মেয়র সমর্থিত সকল পযার্য়ের নেতা-কর্মী ও সাংবাদিকবৃন্দ প্রমূখ। উল্লেখ্যঃ মামলা জটিলতায় স্থগিত থাকা ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১১ সেপ্টেম্বর। এরআগে চলতি বছরের ১৫ জুন ঝিনাইদহ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২ জুন নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে আচরণবিধি ভঙ্গের অভিযোগে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মোঃ আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করে দেন। অপর এক আদেশে গোটা নির্বাচনই স্থগিত করেন নির্বাচন কমিশন। সাড়ে ৪মাস নির্বাচন বন্ধ থাকার পর শেষ পর্যন্ত আপিল বিভাগের রায়ে সব জটিলতার অবসান হয় এবং আদালতের আদেশ মোতাবেক নতুন করে গত ১১ সেপ্টেম্বর ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। শান্তিপূর্ন পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। এনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল নির্বাচিত হন।