শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

দুই নারী ফুটবলারকে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সংবর্ধনা 

রিপোর্টারের নাম : / ৫৫ টাইম ভিউ :
আপডেটের সময় : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

আব্দুস সালাম রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী জাতীয় নারী ফুটবল দলের দুই সদস্য ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলের সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি। দুই বাঘিনী ও তাদের সহপাঠিদের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উপস্থিতিকে ঘিরে রিপোর্টার্স ইউনিটির সদস্যরা বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ যেমন করেছে তেমনি হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে দু’হাত নাড়িয়ে জানিয়েছেন অভিনন্দন।
শনিবার (০১ অক্টোবর) বিকেলে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, ঠাকুরগাঁও হরিপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শামীম ফেরদৌস টগর, রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, , রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম প্রধান (স্টাফ রিপোর্টার মানবজমিন) সহ-সভাপতি ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান (সম্পাদক মুক্তকলম), অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল (স্টাফ রিপোর্টার সময় টেলিভিশন) দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক (বাংলা চ্যানেল) প্রচার সম্পাদক মো: রেদওয়ানুল হক মিলন (জেলা প্রতিনিধি ঢাকাপ্রকাশ), আতাউর রহমান (সম্পাদক নিউজ নেট), এম এ সামাদ (ঢাকাপোষ্ট), আব্দুস সালাম রুবেল (দৈনিক তৃতীয় মাত্রা)স্বাধীনমত এর প্রতিনিধি রাসেল, কলম কথার প্রতিনিধি আল আমিন সহ অনেকেই।
সংবর্ধনা পেয়ে খুশি সোহাগী আর স্বপ্না। তারা জানান, বাংলাদেশ নারী ফুটবল দলের এ বিজয় দেশবাসীর প্রতি উৎসর্গ করেছি। আমাদের খুবই ভালো লাগছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটি আমাদের সম্মান করেছেন। আমাদের সংবর্ধনা দিয়েছেন। উপহার উপহার দিয়েছেন। চিরকৃতজ্ঞতায় স্মরণ রাখবো রিপোর্টার্স ইউনিটির এই সম্মান।
রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি ইউনাইটেড ফুটবল একাডেমির পরিচালক সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, ফুটবলের প্রতি সোহাগী আর স্বপ্নার প্রবল আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই একের পর এক সীমানা পেরিয়ে গেছে তারা। তাদের জয় মানে আমাদের সকলের জয়। বিশেষ করে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ইউনিটির পক্ষে থেকে সম্মাননা পেয়ে আরো ভালো লাগছে।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মোঃ সামসুজ্জামান বলেন, ‘ঠাকুরগাঁওয়ের দুজন নারী খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলায় অংশগ্রহণ করায় তাদের জন্য আমরা গর্বিত। সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *