বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ওমানে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সিরাজুল হক কে সংবর্ধনা 

রিপোর্টারের নাম : / ৫৩ টাইম ভিউ :
আপডেটের সময় : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের দেশ ওমান সরকারের  সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ  ওমানে অবস্থিত বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর চেয়ারম্যান  সিরাজুল হক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।

ওমানর হামেরিয়া ফুটবল ক্লাবের সভাপতি আব্দুল মান্নান এর সঞ্চালনায় ও সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ দূতাবাস , মাস্কাট এর সচিব থুইং এ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান গার্লফ এক্সচেঞ্জ এর নির্বাহী পরিচালক ইফতেখার হাসান চৌধুরী। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান এর সাধারণ সম্পাদক এম এ আমিন, ইব্রাহিম চৌধুরী, মোজাম্মেল হক, আবু ইউসুফ, আব্দুল মতিন, ওমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাবুদ্দিন, ওমান আওয়ামী লীগ এর সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ নোমান সহ বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ। জমকালো এ সংবর্ধনা অনুষ্ঠানে  বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে  সম্মাননা প্রদান করেন বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ বিমান, ওমান আওয়ামী লীগ,  বঙ্গবন্ধু পরিষদ,ওমান যুবলীগ,  হামেরিয়া ফুটবল একাদশ সহ বিভিন্ন সংগঠন। 

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সোশ্যাল ক্লাব এর সম্মানিত সভাপতি সিরাজুল হক শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির সম্মান অক্ষুন্ন রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *